২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের সেই নারীর দায়িত্ব নিলেন সাংসদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পরকীয়ার অপবাদ দিয়ে নির্যাতনের পর মাথা কামিয়ে দেওয়া সেই নারীর দায়িত্ব নিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ওই নারীর বাড়ি গিয়ে তার খোঁজ খবর নেন।

সেইসঙ্গে তার চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব এবং রামগঞ্জ থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে নির্যাতনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

এ সময় রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার ও রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী ও ব্যবসায়ী ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

গত ২২ মার্চ মঙ্গলবার বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় হাছিনা বেগম নামের এক নারী তাকে পান খাওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে হাছিনার স্বামীর সঙ্গে পরকীয়া রয়েছে অভিযোগ করে তাকে গাছের সাথে বেঁধে মারধর এবং মাথা কামিয়ে চুন-কালি মেখে দেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  এ ঘটনায় ওই রাতেই রামগঞ্জ থানায় একটি মামলা করেন তিনি।

পুরনো খবর:

পরকীয়ার অপবাদে ন্যাড়া করে মুখে চুন-কালি