১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পরকীয়ার অপবাদে ন্যাড়া করে মুখে চুন-কালি

পরকীয়ার অপবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও মাথা ন্যাড়া করে চুন-কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 10:10 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বৃহস্পতিবার রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার বিকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় এ ঘটনার ওই নারীকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

“ওই নারী শ্রমিক নির্যাতনের ঘটনায় থানায় মামলার পর হাছিনা বেগম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

মামলার বরাত দিয়ে পরিদর্শক সোলায়মান জানান, ওই নির্মাণ শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে হাছিনা বেগম তার স্বামীর সঙ্গে ওই শ্রমিকের পরকীয়া রয়েছে দাবি করে ধরে বাড়ি নিয়ে যান।

“এক পর্যায়ে হাছিনার ভাই আজিজ, ছেলে ফারুক হোসেনসহ চার/পাঁচজন ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করে। পরে মাথার ন্যাড়া করে চুন-কালি মেখে দেয় তারা।”

পরে স্থানীয়দের সহায়তায় ওই নারী রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন ওই নারী।