১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রিভিউ নিয়ে ব‍্যর্থ বাংলাদেশ

13 Oct 2026, 12:38 PM

চোট পেয়ে মাঠ ছাড়লেন শাহিদি

ফিল্ডারের থ্রো পায়ে লাগার পর আর ব‍্যাটিং চালিয়ে যেতে পারলেন না হাশমাতউল্লাহ শাহিদি। দুই জনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন অভিজ্ঞ বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

মেহেদী হাসান মিরাজের করা ৫৩তম ওভারের তৃতীয় বলে ফ্লিক করে রানের জন‍্য ছুটেন সেদিকউল্লাহ আতাল। মিড অন ফিল্ডারের থ্রো লাগে শাহিদির পায়ে। স্টাম্প ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে গিয়ে প‍্যাড খুলে ফেলেন তিনি। মাঠে আসেন ফিজিও। কিন্তু ব‍্যাটিং করার মতো অস্থায় না থাকায় বেরিয়ে যান শাহিদি।

৩৩ বলে দুই চারে ২০ রান করেন শাহিদি। তার জায়গায় নেমেছেন ইকরাম আলিখিল।

৫৩ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ১৩৬।

13 Oct 2026, 12:00 PM

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭২/৭ ডিক্লে.

আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪৭৯) ৬০ ওভারে ১৫১/৩

13 Oct 2026, 12:00 PM

দ্রুত ম‍্যাচ শেষ করার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

লিটন দাসের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বড় লক্ষ‍্য দেওয়ার পর চতুর্থ দিন ৩ উইকেট তুলে নিয়ে জয়ের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন দ্রুত ম‍্যাচ শেষ করতে চায় তারা।

আবু ধাবিতে মঙ্গলবার ৩ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করবে আফগানিস্তান।

জয়ের জন‍্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আফগানদের প্রয়োজন আরও ৩৪৭ রান। ম‍্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো একটি দিন।

এক প্রান্ত আগলে রেখে ১২৬ বলে একটি করে ছক্কা ও চারে ৩৫ রানে ব‍্যাট করছেন সেদিকউল্লাহ আতাল। ২৭ বলে এক ছয় ও দুই চারে ১৯ রানে খেলছেন হাশমাতউল্লাহ শাহিদি।

৩২ রানে ২ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। ৩১ রানে ১ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭২/৭ ডিক্লে.

আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪৭৯) ৫০ ওভারে ১৩২/৩ (মালিক ২. আতাল ৩৫*, শাহিদউল্লাহ ১৯, রেহমাত ৫১, শাহিদি ১৯*; হাসান ১২-০-৩১-১, ইবাদত ১০-২-৩২-২, মিরাজ ৭-০-৩১-০, তাইজুল ১৫-৪-২৪-০, নাঈম ৬-১-১০-০)

13 Oct 2026, 11:55 AM

লাইভ ব্লগে স্বাগত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।