২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 06:11 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার উপজেলার গোনা এলাকার রেল লাইনে তার লাশ পাওয়া যায়।  

নিহত সাইম উদ্দীন ওরফে সানু (১৯) উপজেলার কুজাইল দক্ষিণপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।      

সাইমের বড় ভাই রিকু আহম্মেদ জানান, গত সোমবার বিকেলে সাইম বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি।

“সকালে লোক মারফত জানতে পারেন গোনা বাজার এলাকার রেল লাইনে তার ভাইয়ের লাশ পড়ে আছে। সেখান থেকে লাশ স্বজনরা বাড়িতে নিয়ে আসে।”

লাশের সুরতহাল প্রস্তুতকারী সান্তাহার জিআরপি থানার এসআই আসাদ হোসেন এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছেন।   

কোনো অভিযোগকারী না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।