২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে দেয়াল ধসে নিহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 04:18 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার উপজেলা মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফরিদ মিয়া।

নিহত আয়াছ আলীর (৪২) ওই এলাকার ছেরাগ মিয়ার ছেলে।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই বলেন, আয়াছ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ ওই ঘরের মাটির দেয়াল ধসে পড়লে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।