২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান হত্যার অভিযোগে আটক বাবা-মা

নিখোঁজের দুদিন পর হবিগঞ্জের মাধবপুরে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 05:27 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির বাবা ও মাকে আটক করা হয়েছে বলে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রজব আলীর ছেলে ইসমাইল গত শনিবার নিখোঁজ হয়। এরপর রজব আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার দুপুরে রজব আলীর ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে গ্রামের লোকজন তল্লাশি চালিয়ে ধানের গোলার মাচার নিচে শিশুটির লাশ পায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানান তিনি।