২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলান্দহে প্রার্থীকে পুলিশের হয়রানির অভিযোগ

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 07:45 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

রোববার স্বতন্ত্র প্রার্থী মহির উদ্দীন নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম তাকে নানাভাবে হয়রানি করছেন। প্রার্থিতা থেকে সরে না দাঁড়ালে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন।

এর আগে পুলিশ তার বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করে মনোনয়নপত্র প্রত্যাহার করাতে ব্যর্থ হয় বলে অভিযোগ করেন মহির উদ্দীন।   

বর্তমানে পুলিশ ও প্রতিপক্ষ প্রার্থীর হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ করেন।

তিনি এ ব্যাপারে নির্বাচন কশিমনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে মহির উদ্দীনকে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলামের।