২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়ার’ আয়োজনে  প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধনে সংগঠনটির সদস্যরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যা।

শিক্ষাবিদ সোপানুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ প্রমুখ।

বক্তারা তনু হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।