২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন বিকলের দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 02:52 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

পুরনো খবর:

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

শনিবার বেলা সোয়া ২টায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া।

এর আগে বেলা ১২টায় জয়দেবপুর-রাজেন্দ্রেপুর স্টেশনের মাঝামাঝি চাপুলিয়া এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।  

পরে বেলা পৌনে ২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বিকল ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নিলে ট্রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।