২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় এক ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 02:26 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জয়দেবপুর-রাজেন্দ্রেপুর স্টেশনের মাঝামাঝি চাপুলিয়া এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা পৌনে ২টার দিকে ঢাকা থেকে উদ্ধাকারী ট্রেন জয়দেবপুর জংশনে পৌঁছেছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জয়দেবপুরগামী ডেমু ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রা আটকা পড়েছে বলে জানান তিনি।