সিলেট জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
সিলেট জেলা ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৯ এর সাদা পোশাকের একটি দল উপশহর স্প্রিং টাওয়ারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৯ এর পরিচালক (মিডিয়া) মেজর ফখরুল ইসলাম জানান, সাঈদ আহমদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি জামিনে রয়েছেন।
দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও তিনি জানান।
