২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, আহত হন তিন জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

শুক্রবার বিকালে কালারমারছড়া ইউনিয়নের বড়ুয়াবাজার ঢালায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন কালারমারছড়ার আঁধারঘোনার মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩৪) ও হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার মোহাম্মদ ইসমাঈলের ছেলে মোহাম্মদ আলী (৩০)।

হতাহত সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই নির্মেলেন্দু চাকমা বলেন, বিকাল ৩টার দিকে বড়ুয়াবাজার ঢালায় চকরিয়ামুখী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে নুরুল আলমের মৃত্যু হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।”

মৃতদেহ স্বজনরা নিয়ে গেছেন জানিয়ে এসআই নির্মেলেন্দু বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।