২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে গ্রাম পুলিশ খুন, আটক ৪

ময়মনসিংহের ফুলপুরে এক গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থীর বিরুদ্ধে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 05:01 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

শুক্রবার সকালে নারিকেলি গ্রামে নিজ বাড়ির পাশে ইদ্রিস আলীর মরদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ মামলা করেছে এবং চারজনকে আটক করেছে।

ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আব্দুল মজিদের বিপক্ষে কাজ করার কারণে ইদ্রিস আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মামলার বরাত দিয়ে ফুলপুর থানার ওসি আলী আহমেদ জানান, ভোর রাতে ফুলপুরের ভাইটাকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার পদপ্রার্থী আব্দুল মজিদ লোকজন নিয়ে গ্রাম পুলিশ ইদ্রিস আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

“সকালে বাড়ির পাশে জঙ্গলে ইদ্রিস আলীর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।”

এ ঘটনায় জড়িত সন্দেহে মাহমুদ আলী, সুরুজ, শাজাহান ও মাহবুব নামে চার জনকে আটক পুলিশ করেছে বলে জানান তিনি।

পুলিশ ইদ্রিস আলীসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে বলেও জানান ওসি।

তিনি বলেন, গত মঙ্গলবার (২২ মার্চ) প্রথম দফা ইউপি নির্বাচনে সদস্য পদে নুরুল ইসলামের কাছে ৩ ভোটের ব্যবধানে হেরে যান আব্দুল মজিদ।

“ইদ্রিস আলী নুরুল ইসলামের পক্ষ কাজ করেছিলেন। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”