২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষ, চালক-সহকারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে দুটি বাসের সংঘর্ষে এক বাহনের চালক ও তার সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 10:45 AM

Updated : 12 Apr 2022, 01:42 AM

শুক্রবার সকালে উপজেলার করাঙ্গী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল থানার ওসি মোশারফ হোসেন জানান।

নিহতরা হলেন- বাস চালক হাফিজ মিয়া ও সহকারী রজব আলী। তাদের বাড়ি বাহুবলের যাদবপুর ও মুকান্দি গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, হবিগঞ্জ শহর থেকে নবীগঞ্জগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী বৈশাখী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নবীগঞ্জগামী বাসের চালক ও সহকারীর মৃত্যু হয়।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান ওসি।

আহতদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও বাকিদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।