২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কে ট্রাকচাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 08:53 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই সড়কের জয়মন্টপ এলাকায় দুর্ঘটনায় ঘটে বলে সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানান।

নিহত মরিয়ম আক্তার (১৯) আজিমপুর গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সিঙ্গাইর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে মরিয়ম তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে হেমায়েতপুর যাচ্ছিলেন।

“মোটরসাইকেলটি জয়মন্টপ এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক এসে মরিয়মকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পুলিশ ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি সৈয়দুজ্জামান জানিয়েছেন।