২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 11:39 AM

Updated : 12 Apr 2022, 01:42 AM

নিহত নাফিজা খাতুন ময়না (২৫) স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষক ও আলীপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার আলীপুর গ্রামে তার লাশ পাওয়া যায় বলে সদর থানার ওসি এমদাদ শেখ জানান।

তিনি বলেন, গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ভোরে মোখলেছুর রহমানের বাড়ি থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।

“নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।”

কী কারণে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান ওসি এমদাদ ।