কিশোরগঞ্জ সদরে আ. লীগ ৭, বিএনপি ২
কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অপর দুজন নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, যাদের একজন আওয়ামী লীগের এবং একজন বিএনপির বিদ্রোহী।
মঙ্গলবার গভীর রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম এ তথ্য জানান।
এ জেলায় প্রথম পর্যায়ে শুধু একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রশিদাবাদ ইউনিয়নে বিএনপির মো. ইদ্রিস মিয়া ৬,২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. তাজুল ইসলাম পান ৪,১৬২ ভোট।
মাইজখাপন ইউনিয়নে বিএনপির রোকন উদ্দিন ভুইয়া ৪,৬৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মফিজ উদ্দিন পান ৪,৪৪১ ভোট।
মহিনন্দ ইউনিয়নে আওয়ামী লীগের মো. মনসুর আলী ৬,৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আ. রশিদ পান ৪,১৪৭।
যশোদল ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী আওয়ামী লীগ) প্রার্থী ইমতিয়াজ সুলতান রাজন ১০,০৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. জাহেদ মিয়া পান ৫,৯৬৪।
বৌলাই ইউনিয়নে আওয়ামী লীগের আওলাদ হোসেন ৭,১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আব্দুল জব্বার পান ৪,৪৯৭ ভোট।
চৌদ্দশত ইউনিয়নে আওয়ামী লীগের এ বি ছিদ্দিক খোকা ৪,৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক রতন পান ২,৪২৫ ভোট।
দানাপাটুলী ইউনিয়নে আওয়ামী লীগের মো. সাখাওয়াত হোসেন দুলাল ২,৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আরিফুল হক পান ২,৩২০ ভোট।
লতিবাবাদ ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মো. শহীদুল ইসলাম ৪,০৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. আব্দুর রাজ্জাক পান ৩,৯৯৮ ভোট। এই ইউনিয়নে বিএনপি মনোনীত ব্যক্তি প্রার্থিতা প্রত্যাহার করায় ধানের শীষের কোনো প্রার্থী ছিল না।
বিন্নটি ইউনিয়নে আওয়ামী লীগের মো. আজহারুল ইসলাম বাবুল ৩,৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. শফিকুল ইসলাম পান ৩,৫২২ ভোট।
মারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. মজিবুর রহমান ৭,৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র সালাহ উদ্দিন আহাম্মদ পান ৭,১২০ ভোট।
কর্শাকড়িয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের মো. বদরউদ্দিন ৪,৬১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জালাল উদ্দিন পান ৩,৭২৬ ভোট।
