২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় আবার মেয়র হলেন আ.লীগের ফয়েজ রেজা

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আবু ফয়েজ মো. রেজা নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 08:27 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

রোববার সন্ধ্যা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তাকে মেয়র ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি ১০ হাজার ৪০১ ভোট পেয়ে চতুর্থ বারের মত ভাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী জগ প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ১২৪ভোট।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬২২ জন।