নির্বাচন স্থগিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৌপ্তিক আহম্মেদ মিঠুর রিট আবেদনের শুনানি শেষে বুধবার ইউনিয়ন পরিষদের পরবর্তী নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এ কারণে চেয়ারম্যানের প্রতি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ক্ষুব্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। তবে চেয়ারম্যানের অভিযোগ, হামলা করেছে আওয়ামী লীগের প্রার্থী নবীদুল ইসলামের লোকেরা। চেয়ারম্যান মিঠু আসন্ন নির্বাচনে আর প্রার্থী হননি।
