২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মুরগি ছিনতাই

গোপালগঞ্জ সদর উপজেলায় চালক ও হেলপারকে অজ্ঞান করে ১৩০০ মুরগিসহ পিকআপ ভ্যান ছিনতাই হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 08:57 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

চালক বাদল শেখ (৪৫) ও হেলপার মাসুদ রানাকে (২৬) বুধবার সকালে নিমতলা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান সদর থানার এসআই মুকুল হোসেন।

খুলনার নূর স্টোরের ব্যবস্থাপক তৈয়াবুর রহমানের বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাতে বাদল ও মাসুদ পিকআপে করে ১৩০০ মুরগি নিয়ে খুলনা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হন ।

“পিকআপটি নিমতলায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতি রোধ করে। পরে দুজনকে মারধর ও অজ্ঞান করে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে মুরগিসহ পিকআপ নিয়ে যায়।”

বাদল শেখ খুলনা শহরের নিরালা এলাকার এবং মাসুদ রানা ওই শহরের রূপসার বাসিন্দা বলে এসআই জানিয়েছেন।