২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 01:22 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন। 
গুলিবিদ্ধ আবদুল্লাহকে (২২) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার শাহবাজপুর গ্রামের রহমত আলীর ছেলে।

ওই ঘটনায় সরাইল থানার কনস্টেবল সাইফুল ইসলাম আহত হয়েছেন বলেও দাবি করছেন শাহরিয়ার।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোর ৪টার দিকে একদল ‘ডাকাত’ ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ব্রিজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

“ওই সময় পুলিশের একটি টহল দল ডাকাতদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে

ডাকাত দলের সদস্য আবদুল্লাহর পায়ে গুলি লাগে।”

শাহরিয়ার বলেন, আবদুল্লাহ আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্বে সরাইলসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।