২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের সদস্যদের হাতে ‘মাদকাসক্ত’ তরুণ নিহত

ঢাকার কেরাণীগঞ্জে ‘মাদকাসক্ত’ এক তরুণকে পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তরুণের মা আটক হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 01:27 AM

Updated : 20 Aug 2022, 12:09 PM

সোমবার দুপুরে বাটারকান্দি এলাকা থেকে নিহত রমজান মিয়ার (৩০) লাশ উদ্ধার ও তার মা সালেহা বেগমকে আটক করা হয় বলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত রমজান মিয়া চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিল এবং এবং প্রায়ই মাদকের টাকা চেয়ে পরিবারের সদস্যদের মারধর করত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।

“এছাড়া তার বিরুদ্ধে বাড়িতে প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগ আসায় একপর্যায়ে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে তাকে হত্যা করে বলে জানা গেছে।”

নিহতের মুখে রক্ত ও সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানিয়েছেন।

তবে পুলিশ মা ছাড়া অন্য কাউকে আটক করতে পারেনি।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।