২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ট্রাক খাদে, চালকের সহকারী নিহত

শরীয়তপুর সদর উপজেলায় বালুবাহী ট্রাক খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:57 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার উপজেলার আংগারিয়া তালুকদার বাড়ি ব্রিজ এলাকায় শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পালং মডেল থানার ওসি মো. খলিলুর রহমান।

নিহত টুটুল শিকদার ট্রাক চালকের সহকারী ছিলেন। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার নতুন জজকোর্ট এলাকার গোলাবাড়ী গ্রামে।

আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, বালুবাহী ট্রাকটির সামনে চাকা খুলে গেলে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।এ সময় টুটুল ঘটনাস্থলে নিহত হন।