২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার মামলায় নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

গ্রেপ্তার আবু সাদাত মো. সাইম নওগাঁ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির।

সোমবার দুপুরে তাকে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নওগাঁ সদও মডেল থানার ওসি জাকিরুল ইসলাম।

জাকিরুল জানান, আবু সাদাত ২০১৫ সালে ২৫ জানুয়ারি রাতে শহরের তাজের মোড়ে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় দূরপাল্লার টি আর ও ডিপজল বাস পোড়ানোর মামলার আসামি।