২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হামলায় নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার রাত ৯টার দিকে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

নিহত আকতার মোল্লার (৫০) বাড়ি মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে।

এ ঘটনায় আকতারের দুই ভাই ইকতার মোল্লা (৪৫) ও ইলিয়াস মোল্লা (৪০) আহত হয়েছেন। আহত দুজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, আকতারের ছোট ভাই ইকতার মোল্লার (৪৫) সঙ্গে তার ভায়রা একই গ্রামের বিল্লাল মোল্লার বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে আকতার, ইকতার ও তাদের আরেক ভাই ইলিয়াস মোল্লার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে বিল্লাল ও তার লোকজন তিন ভাইকে মারধর করলে ঘটনাস্থলেই আকতার মারা যান। এ সময় আহত হন তার দুই ভাই।”

লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ফায়েক মোল্লা নামে বিল্লালের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।