২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় যুবকের চোখ উপড়ানো, পা কাটা লাশ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের চোখ উপড়ানো ও পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 01:46 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার বেলা ১১টার দিকে বড়িশুর এলাকায় লাশটি পাওয়া যায় বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. আবুল কাসেম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে কালো সাদা চেক শার্ট ছাড়া আর কিছু ছিল না।

“মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পা কেটে ও চোখ উপড়ে ফেলা হয়েছে।”

পাঁচ/ছয় দিন আগে ওই যুবককে হত্যার পর লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।