খুলনা নগর ভবনে অগ্নিকাণ্ড
খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
খুলনা ফায়ার স্টেশনের ফায়ারম্যান মাহাফুজুল হক জানান, সোমবার সকাল পৌনে ৯টার দিকে নগর ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে সিটি করপোরেশনের কর্মীদের ধারণা।
তবে ফায়ারম্যান মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
নগর ভবনের পঞ্চম তলায় সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স, শিক্ষা ও আইন শাখার কার্যালয়। আগুনে এসব শাখার কতোটা ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে ফায়ারম্যান মাহফুজুল হক জানান।
