চাঁদপুরে ৮১ মণ জাটকা উদ্ধার
চাঁদপুরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৮১ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার ভোরে নদীর এখলাছপুর এলাকায় ‘এমভি জাহিদ-৭’ লঞ্চে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্যাহ জানান।
তিনি বলেন, “গোপন সংবাদ পেয়ে যাত্রীবাহী ওই লঞ্চে অভিযান চালিয়ে ৮১ মণ জাটকা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।”
জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন।
