২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসচাপায় দুইজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় নছিমনের চালকসহ দুইজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 12:34 AM

Updated : 20 Aug 2022, 12:08 PM

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলায় এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলফামারী থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচ বিপরীতমুখী শ্যালো ইঞ্জিনচালিত শীলপাটা বোঝাই নছিমনকে চাপা দেয়।

“এতে নছিমনের চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান।”

নৈশ কোচের যাত্রীসহ আহত ৯ জনকে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

তবে তিনি কারও নাম-পরিচয় জানাতে পারেননি।

এ ঘটনায় কোচ ও নছিমন আটক করা হয়েছে। তবে নৈশ কোচের চালক-হেলপার পালিয়ে গেছে।