চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের শিশুস্বর্গ পার্কের কাছে এ ঘটনায় আরও একজন আহত হন।
নিহত ভুলু হোসেন (২২) চুয়াডাঙ্গা শহরের জ্বিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে এবং আহত আকাশ হোসেন (২১) একই এলাকার বাবলু হোসেনের ছেলে।
জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন এদেরকে সংগঠনের কর্মী বলে দাবি করেছেন।
‘এলাকার লোকজন দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভুলু।’
আহত আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যারা এ ঘটনার সাথে জড়িত তাদের পরিচয় জানা গেছে উল্লেখ করে খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
