২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ১৩ ছাত্রী খাওয়ার পর অসুস্থ

দিনাজপুরে একটি বেসরকারি কলেজের ১৩ ছাত্রী দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 01:07 AM

Updated : 20 Aug 2022, 12:07 PM

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত শহরের বালুবাড়ির হলিল্যান্ড কলেজের ছাত্রী হোস্টেলের এই শিক্ষার্থীরা সদর হাসপাতালে ভর্তি হন।

কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে হোস্টেলে পোলাও-মাংস পরিবেশন করা হয়। খাওয়ার পর অনেকের মধ্যে বমি বমি ভাব দেখা দিলে নিজস্ব চিকিৎসকের পরামর্শে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

হোস্টেলের দুই শতাধিক ছাত্রীর মধ্যে রাত ৯টা পর্যন্ত ১৩ জনকে ভর্তি করা হয়েছে বলে জানান অধ্যক্ষ।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জিন্নাত আমান বলেন, “বমি বমি ভাবের কারণে ১৩ ছাত্রী ভর্তি হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছে কিনা তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তবে ভর্তি হওয়া ছাত্রীরা শংকামুক্ত।”

অসুস্থ ছাত্রীরা হলেন রিফাত, নুরি, জেবা, উর্মি, ইতি, মোহনা, শান্তা, আফসানা, রিমু, লিজা, মুনিরা, শারমিন প্রমুখ। সবাই উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।