২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

গাজীপুরে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:21 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

বৃহস্পতিবার  দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুন-৩-এর বিচারক মো. ইকবাল হোসেন এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত আব্বাস আলী (৩৮) গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়ার আক্কাস আলী ওরফে আমজাদ আলী ওরফে ফ্যালাইনার ছেলে।

গাজীপুর কোর্টের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ১৯৯৯ সালের  ৯ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার (বর্তমান গাজীপুর সিটি করপোরেশনের) চান্দনা চৌরাস্তার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিরিবিলি হোটেলের সামনে থেকে ট্রাফিক পুলিশ আব্বাস আলীকে দেশে তৈরি একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ আটক করে। পরে এ ব্যাপারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মীর নজরুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা ১৯৯৯ সালে ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।