২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বোমা বিস্ফোরণে ৫ শ্রমিক আহত

জামালপুর শহরের বনপাড়া বিলপাড়ে মাটির নিচ থেকে পাওয়া বোমা বিস্ফোরণে পাঁচ শ্রমিক আহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে বলে জানান জামালপুরের পুলিশ সুপার মো নিজাম উদ্দীন।

তিনি বলেন, “শহরের বনপাড়া বিলপাড় এলাকায় রুবেল আহম্মেদের পরিত্যক্ত পুকুরের পাড় বাঁধাই করতে ১০-১২ জন শ্রমিক মাটি কাটছিল। এ সময় মাটির নিচ থেকে পাওয়া একটি হাতবোমা (জর্দার কৌটা টেপ দিয়ে মোড়ানো) জিআই পাইপ দিয়ে খুঁচিয়ে দেখার সময় বিস্ফোরণে ৫ শ্রমিক আহত হয়।”

আহত শ্রমিক রফিকুল ইসলাম (৩০), আব্দুর রহিম (৫৫), হুজি মিয়া (৪০), হেলাল মিয়াকে (৪০) জামালপুর জেনারেল হাসপাতালে এবং গুরুতর আহত সাইদুর রহমানকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রফিকুল ইসলামের বাড়ি জামালপুর শহরের বনপাড়ায়। অন্যদের বাড়ি শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামে।

কেউ মাটির নিচে বোমাটি পুঁতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।