২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে নিহত ২

দিনাজপুরে ট্রাক্টর ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই বাহনের চালকের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 08:51 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বুধবার রাত ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার ভাঙ্গা মাদ্রাসা এলাকায় বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান।  

নিহত ভ্যান চালকের নাম স্বপন, তার বাড়ি বোচাগঞ্জে। পুলিশ ট্রাক্টর চালকের নাম জানাতে পারেনি।

ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।