২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ‘যৌতুক না দেওয়ায়’ এক সন্তানের জননীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 01:33 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

গুরুতর দগ্ধ রহিমা বেগমকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির খবর দিয়েছেন আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাজীপুরা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে রহিমার সাথে একই গ্রামের ফজলুল হকের ছেলে আলী হোসেনের চার বছর আগে বিয়ে হয়।

“আগেও যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করলেও সোমবার রাত ১টার দিকে আলী হোসেন রহিমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেছেন রহিমার বাবা হাবিবুর রহমান।”

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিব ইসমাইল ভুঁইয়া জানান, রহিমার হাত, পা ও বুক পুড়ে গেছে।

রহিমার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে এই চিকিৎসক জানান।

রহিমার বাবা  থানায় মামলা করেছেন।