২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ স্ট্যাটাস দেওয়ায় মামলা

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘মানহানিকর’ স্ট্যাটাস দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক ব্যক্তির নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 01:05 AM

Updated : 12 Apr 2022, 01:35 AM

মঙ্গলবার দুপুরে রুহুল আমীন তালুকদারের নামে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এশিয়া কাপ ফাইনাল খেলা নিয়ে সরিষাবাড়ীর আরাম নগর বাজার এলাকার জুরান তালুকদারের ছেলে রুহুল তার ফেইসবুক পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘মানহানিকর’ স্ট্যাটাস দেন।

“এ ঘটনায় ছানোয়ার হোসেন মামলা করার পর পুলিশ রুহলকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

মামলার বাদী ছানোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী সম্পর্কে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে তাতে প্রধানমন্ত্রী ও পুরো জাতিকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।”

এ বিষয়ে কথা বলার জন্য রুহুলকে খুঁজে পাওয়া যায়নি।