গোদাগাড়ীতে সরকারি ওষুধসহ যুবক আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস।
আটক কায়সার হোসেন টিটু ওই এলাকার বদাংল আলমের ছেলে।
এএসপি অলোক বিশ্বাস বলেন, দীর্ঘদিন যাবৎ সরকারি ওষুধ পাচার করে আসছে টিটু। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তার বাড়িতে অভিযান চালায় র্যাব।
“এ সময় বিপুল পরিমাণ অ্যামোক্সোসিলিন সিরাপ, প্রক্সোসিলিন ট্যাবলেট এবং ওমিপ্রাজল ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার সরকারি ওষুধ পাওয়া যায়।”
