নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করেছে। এতে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
