২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে জখম করে লুটপাট, খুলে নিয়েছে পোশাকও

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক নৌ পুলিশকে কুপিয়ে জখম করে মালামাল লুট ও পোশাক খুলে নিয়েছে দুর্বৃত্তরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 02:14 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

সোমবার গভীর রাতে উপজেলার তুল্লাপাড়ায় এ ঘটনায় আহত মলয়েন্দ্র নাথ রায় (৪৫) আশুগঞ্জ নৌপুলিশের এসআই হিসেবে কর্মরত রয়েছেন।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন।

এ ঘটনায় নেকবর মিয়া (৩০) ও হবি পাঠান (৩৫) নামে ‘চিহ্নিত দুই ডাকাতকে’ আটকের কথাও জানান শাহরিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার রাতে কর্মস্থল থেকে অটোরিকশায় করে নাসিরনগর উপজেলা সদরে আসছিলেন মলয়েন্দ্র। পথে একদল ডাকাত তার অটোরিকশার গতিরোধ করে। 

“ডাকাতরা মলয়েন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার পরনের পোশাক ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।”