টার্মিনালের ডাস্টবিনে নবজাতকের মরদেহ
শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনালের ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে টার্মিনালের উত্তর পাশের ময়লার ভাঁগাড় থেকে সাদা কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মাজহারুল করিম জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদ্য নাভিকাটা মরদেহটি মেয়েশিশুর। সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকালে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
নবজাতকটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল বলে হাসপাতালের চিকিৎসক মো. মোবারক হোসেন জানিয়েছেন।
