২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

মাদারীপুরের কালকিনিতে জুয়েলারিসহ কয়েকটি দোকানে ডাকাতির সময় গুলিবিদ্ধ এক ব্যবসায়ী মারা গেছেন।

বরিশাল প্রতিনিধি

মাদারীপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 01:46 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেরওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সোমবার দুপুর ১টার দিকে স্বপন কাজীর (৩৫) মৃত্যু হয়।

রোববার রাতে উপজেলার মিয়ারহাট বাজারে ডাকাতির সময় বাধা দিতে গেলে ব্যবসায়ী স্বপন কাজী ও সোহেল মৃধা গুলিবিদ্ধ হন বলে কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা জানান।

পরে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে মুখোশ পরা কয়েকজন ডাকাত মিয়ারহাট বাজারে হানা দেয়।

“তারা বাজারের প্রহরী আব্দুল জলিল খাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে শুভ জুয়েলার্স, মৌসুমী জুয়েলার্স, আঁচল জুয়েলার্সসহ আরও কয়েকটি দোকানে লুটপাট চালায়।”  

ওসি বলেন, প্রহরীর চিৎকারে স্বপন ও সোহেল ডাকাতদের বাধা দিতে গেলে তারা গুলি চালায়। পরে ডাকাতরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়। 

ডাকাতরা ৫০ ভরি স্বর্ণালংকার ও ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।