২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসের ধাক্কায় এএসআই নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 12:16 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

সোমবার ভোরে উপজেলার কাটখালি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ থানার এসআই আব্দুল গফুর।

নিহত মো. ওবায়দুর রহমান (৪১) দিনাজপুরের নাবাবগঞ্জ উপজেলার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।

ওবায়দুর রহমান রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) থেকে ডেপুটেশনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই গফুর বলেন, পুলিশের পিকআপ ভ্যানে করে রংপুর-ঢাকা মহাসড়কে টহল দিচ্ছিলেন ওবায়দুর।

“ভোরে প্রাকৃতিক কাজ সারার জন্য ভ্যান থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।