২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাজারে ডাকাতি, গুলিতে আহত ২

মাদারীপুরের কালকিনিতে জুয়েলারিসহ কয়েকটি দোকানে ডাকাতির সময় গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 12:09 PM

Updated : 20 Aug 2022, 12:04 PM

রোববার রাত ৩টার দিকে উপজেলার মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা।

গুলিবিদ্ধ স্বপন কাজী ও সোহেল মৃধাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে বলেন, রাতে মুখোশ পরা কয়েকজন ডাকাত মিয়ারহাট বাজারে হানা দেয়।

“তারা বাজারের প্রহরী আব্দুল জলিল খাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে শুভ জুয়েলার্স, মৌসিুমী জুয়েলার্স, আঁচল জুয়েলার্সসহ আরও কয়েকটি দোকানে লুটপাট চালায়।”  

ওসি বলেন, প্রহরীর চিৎকারে স্বপন ও সোহেল ডাকাতদের বাধা দিতে গেলে তারা গুলি চালায়। পরে ডাকাতরা লুট করা মামলামাল নিয়ে পালিয়ে যায়।  

ডাকাতরা ৫০ ভরি স্বর্ণালংকার ও ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।