২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে নিহত মোহাম্মদ আলীর বাড়িতে মাতম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলীর বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 09:53 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

মোহাম্মদ আলী (৪৫) আশুগঞ্জ উপজেলার মৈশার গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।

নয় বছর আগে তিনি সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান।

গত শনিবার সকালে রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলীসহ পাঁচ বাংলাদেশি নিহত হন।

মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ সাত মাস আগে বাড়ি এসেছিলেন মোহাম্মদ আলী। আবার ফিরে যাওয়ার পর তার বাবার মৃত্যু হয়।

মোহাম্মদ আলীর পরিবারে রয়েছে মা, স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, দুই ভাই ও তিন বোন।

আশুগঞ্জ থানার উপ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।