২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাবার পিটুনিতে’ ছেলের মৃত্যু

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার জীবননগরে বাবার পিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

নিহত আরিফুল ইসলাম (২৫) উপজেলার ধান্যখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

শনিবার রাতে তাকে পেটানো হয়; রোববার বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান জীবননগর থানার ওসি হুমায়ুন কবির জানান।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আবুল কাশেম।

ওসি বলেন, আবুল কাশেম জমি বিক্রি করতে চাইলে ছেলে আরিফুল বাধা দেন। এ নিয়ে শনিবার রাত ১২টার দিকে দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে ছেলে আরিফুলকে পিটিয়ে জখম করেন।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রোববার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে আরিফুল মারা যান বলে জানান ওসি।