২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘হিস্টিরিয়ায়’ আক্রান্ত ১০ ছাত্রী হাসপাতালে

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ক্লাস চলাকালে ‘গণ-হিস্টিরিয়ায়’ আক্রন্ত ১০ মাদ্রাসাছাত্রীকে হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 10:44 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

শনিবার দুপুরে নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এ ঘটনায় অসুস্থ ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান মাদ্রাসার সুপার মো. ইউনুছ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় ছাত্রীরা মাদ্রাসায় আসার পর দুপুরে ক্লাস চলাকালে অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার হঠাৎ অজ্ঞান হয়ে শ্রেণিকক্ষে পড়ে ছটফট করতে থাকে।

“এর পর একে একে অষ্টম শ্রেণির তাসানুর নাহার, নুরসাত জাহান, আরমানা সুলতানা, রাজিয়া সুলতানা তানজিনা, সপ্তম শ্রেণির জান্নাতুন নাঈমা, সালমা আক্তার, ইসরাত জাহান, সাপিয়া আক্তার, আসমাউল হুসনা ও চতুর্থ শ্রেণির আয়শা আক্তার অজ্ঞান হয়।”

স্বাস্থ্য কমপ্লেক্ষের চিকিৎসক জোনায়েদ মাহমুদ খান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর নুসরাত, আরমানা ও আয়শা আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

ছাত্রীরা গণ-হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই চিকিৎসক।