২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে কভার্ডভ্যান চাপায় যুবক নিহত

মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে কভার্ডভ্যান চাপায় এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 03:04 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

নিহত আলমগীর হোসেন (৩০) শিবালয় উপজেলার তেওতা গ্রামের সালামত আলীর ছেলে। তিনি লেগুনা চালকের সহকারী ছিলেন।

শনিবার সকালে মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইয়ামিন উদ-দৌলা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি গ্যারেজে লেগুনার চাকা মেরামত করছিলেন আলমগীর। এ সময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান চাপা দিলে আহত হন তিনি।

তাকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।