২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সার্কিট হাউসে আগুন: বিচার বিভাগীয় তদন্ত শুরু

সুপ্রিম কোর্টের নির্দেশনার পর সিলেট সার্কিট হাউসের ‘ভিভিআইপি’ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 12:02 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পুরনো খবর:

সিলেট সার্কিট হাউসে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু
সিলেট সার্কিট হাউসের ‘ভিভিআইপি’ কক্ষে অগ্নিকাণ্ড
সিলেট থেকে শুরু হল ডিজিটাল বিচার

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের উপ নিবন্ধক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে অগ্নিকাণ্ডের বিচার বিভাগীর তদন্তের নির্দেশনা এসেছে।

বৃহস্পতিবার বিকালে ওই চিঠি পাওয়ার পর মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরোকে এ ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে।

বিচারক এরইমধ্যে কাজ শুরু করেছেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, “তিনি সাতদিনের মধ্যে প্রতিবেদন দেবেন।”

আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার সিলেট যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

ঊর্ধ্বতন ব্যক্তিরা সিলেটে এলে সার্কিট হাউজের দ্বিতীয় তলার যে দুটি কক্ষ ব্যবহার করে থাকেন, সেই ভিভিআইপি কক্ষ দুটোতে ওই দিন বেলা ১১টার দিকে আগুন লাগে।

আগুনে সেখানকার আসবাবসহ সব মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক লাইনও ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের এ ঘটনা তদন্তে ছয় সদস্যের আরেকটি কমিটি করেছে জেলা প্রশাসন।