২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া পারাপার শুরু

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

রাজবাড়ী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 09:37 AM

Updated : 20 Aug 2022, 12:02 PM

বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশা কমে এলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু করেন তারা।

দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

মহিউদ্দিন রাসেল বলেন, পারাপার শুরু হওয়ায় ঘাটে যানবাহনের চাপও কমতে শুরু করেছে।

পুরনো খবর:

কুয়াশায় ফেরি পারাপার বন্ধ