ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করায় সড়ক অবরোধ
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর ইমরানকে পুলিশ গ্রেপ্তার করলে তার সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেশ কটি সড়কে গাছের গুঁড়ি ও গাড়ি দিয়ে অন্তত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। তার নামে ফেনী থানা ও সোনাগাজী থানায় তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
